বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ইরানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ৭.৮ মাত্রার ভূমিকম্প ইরানে নিহত ৫২,পাকিস্তানে ২১

ইরানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ৭.৮ মাত্রার ভূমিকম্প ইরানে নিহত ৫২,পাকিস্তানে ২১

আন্তর্জাতিক ডেস্ক
তাজা নিউজ
তেহরান: ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় রিখটার স্কেলে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টা ১৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইরানরে খাশ প্রদেশের ৮৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে।

ভূমিকম্পের তীব্রতা পাকিস্তানের করাচি ও ভারতের নয়াদিল্লি ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুভূত হয়। কাতার ও দুবাইতেও ভূ-কম্পন অনুভূত হয়। আতঙ্কিত লোকজন বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় অবস্থান নেয়।

ইরানের গত ৪০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে আক্রান্ত এলাকার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজ শুরু করতে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪০ জন বলে জানায়। তবে কয়েকশ’ নিহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এক কর্মকর্তা।

ভূমিকম্পটি পাকিস্তান সীমান্তবর্তী ইরানের খাশ শহরের নিকটবর্তী সিস্তান বালুচিস্তান এবং সারাভানে আঘাত হানে। সিস্তান বালুচিস্তানে ১ লাখ ৮০ হাজার আর সারাভানে আড়াই লাখ লোকের বসবাস।

এদিকে, ভূমিকম্পে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে। মাশকেল নামের একটি গ্রামের অর্ধশতাধিক মাটির তৈরি বাড়ি বিধ্বস্ত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ইরান ও পাকিস্তানের সীমান্তবর্তী জনপদে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এরআগে গত ৯ এপ্রিল ইরানের দক্ষিণাঞ্চলীয় এলাকা বুশেহেরে অবস্থিত একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ৩৭ জন নিহত হয়। তবে এতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি।

উল্লেখ্য, ২০১০ সালের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বাম শহরে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩১ হাজার মানুষ নিহত হয়।



0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন