আইন
প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, জামায়াতে ইসলামীর
রাজনীতি নিষিদ্ধ করা সময়ের ব্যাপার মাত্র। আইনের মাধ্যমে যথাযথ
প্রক্রিয়ায় জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
তিনি বলেন, দেশের মাটিতে যে যতোই ষড়যন্ত্র করুক, আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।

তিনি আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু
এভিনিউয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ
সহকারী এবং ১৪ দলের কেন্দ্রীয় নেতা মাহবুব-উল-হানিফের বাসভবনে বোমা হামলার
বিরুদ্ধে ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা
বলেন।
জনাব কামরুল বলেন, বেশ কয়েকজন শীর্ষ
যুদ্ধাপরাধীর বিচার ইতোমধ্যে শেষ হয়েছে। বাকিদের বিচার চলছে। নির্ধারিত
সময়ের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর ১৪ দলের
সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর
সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম।
সমাবেশে মোহাম্মদ নাসিম বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে এ দেশের মুসলমানদের বিভ্রান্ত করা যাবে না।
তিনি বলেন, দেশের মানুষ গতকালের বর্ষবরণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের মাধ্যমে প্রমাণ করেছে এ দেশকে তালেবান স্থান বানানো যাবে না।
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে এসে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করুন। আপনার (বিরোধীদলীয় নেত্রী) প্রস্তাব বিবেচনা করা হবে। তবুও দেশে নৈরাজ্য সৃষ্টি করবেন না এবং মৌলবাদী ধর্মান্ধ শক্তিকে উস্কানি দেবেন না।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আরও বলেন, নৈরাজ্যের পথ পরিহার না করে ধর্মান্ধ শক্তিকে উস্কানি দেয়া বন্ধ না করলে শুধু দেশের জনগণ না, আপনিও সে আগুনে পুড়ে মারা যাবেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, হরতাল আহ্বানকারীদের হরতালের যাবতীয় ক্ষয়ক্ষতির দায়-দায়িত্ব বহন করতে হবে।
যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষ হত্যা করে, ফর্মূলা দিয়ে সমস্যার সমাধান হবে না। দেশে নির্ধারিত সময়ের আগে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।

0 comments:
Post a Comment