বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান এএফএডি’র

বাংলাদেশের রাষ্ট্রীয় সন্ত্রাস তদন্তে জাতিসংঘের প্রতি আহ্বান এএফএডি’র


AFAD-stop-eds 

তাজা নিউজ

বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় সন্ত্রাস এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করার জন্য ‘আন্তর্জাতিক নির্যাতন ও শাস্তি প্রতিরোধে’ গঠিত জাতিসংঘের উপ কমিটিকে একটি প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছে এশিয়ান ফেডারেশন ফর ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি)।

রোববার এএফএডি ‘সত্য, ন্যায়বিচার, বন্দিত্ব নিরোধ এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটা নিশ্চিত করা’ বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মি. পাবলো গেরিফকে ‘বাংলাদেশে মানবাধিকার লংঘনের মহোৎসবের’ অভিযোগ তদন্তের এ আহবান জানায়।
পাশাপাশি এএফএডি মানবাধিকার রক্ষার ওয়াদা পালন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও দাবি জানিয়েছে।
বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করেছে, বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার লংঘনের নানা ঘটনায় তারা খুবই শংকিত।
এছাড়া দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার ও পত্রিকাটির কার্যক্রম বন্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিমান্ডের নামে মাহমুদুর রহমানের ওপর নির্যাতনেরও আশঙ্কা করছে সংগঠনটি।
সংগঠনটি জানায়, ২০০০ সালের ৬ সেপ্টেম্বর গৃহীত ‘আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার কনভেনশন’ এবং ১৯৯৮ সালের ৫ অক্টোবর গৃহীত ‘নির্যাতন  এবং মর্যাদাহানিকর শাস্তি বিরোধী কনভেনশন’ও বাংলাদেশ সই করেছে।
এ দুটি চুক্তির শর্তানুযায়ী বাংলাদেশ সরকার মাহমুদুর রহমানের মত সাংবাদিক এবং এর নাগরিকদের বাকস্বাধীনতা রক্ষা এবং তাদেরকে যে কোনো ধরনের নির্যাতন ও নিষ্ঠুরতার শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য আইনত দায়বদ্ধ রয়েছে।
কিন্তু মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও নির্যাতন করার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক এসব কনভেনশনে করা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করছে বলে দাবি সংগঠনটির।
সংগঠনটি আরো জানায়, ২০০৯ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতিসংঘের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার সময় সরকার বাংলাদেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের অধিকার রক্ষায় এবং মাঠ পর্যায়ের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সুপারিশকৃত পদক্ষেপ সমুহ বাস্তবায়নের জন্যও প্রতিশ্রুতি দিয়েছিল।
এএফএডি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংকীর্ণ দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনে করা সুপারিশসমুহ বাস্তবায়নের আহবান জানায়।
একই সঙ্গে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানায় সংগঠনটি।
উল্লেখ্য বিশ্ব মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে ২৯ এপ্রিল বাংলাদেশ তাদের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনামুলক প্রতিবেদন জাতিসংঘের কাছে উপস্থাপনের কথা রয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন