ক্রিকেট পাগল জাতিকে ভোট দানে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রচারণায় নামবেন তিনি।
ইতিপূর্বে শিশুদের পোলিও খাওয়ানোর জন্য
বাবা-মায়েদের সচেতন করতে গণমাধ্যমে প্রচারণা চালানো আফ্রিদি জানিয়েছেন,
“নির্বাচন কমিশন তাকে প্রচারণায় যুক্ত হতে বলেছে”।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন,
“নির্বাচন কমিশন আমাকে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন
করার জন্য প্রচারণা চালাতে বলেছে এবং আমি এ প্রচারণায় অংশ নিচ্ছি”।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের
নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগে (এন) যোগ দেয়ার খবরকে অস্বীকার করে ৩৩
বছর বয়সী আফ্রিদি বলেন, “তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না। এ মুহূর্তে
আমি ক্রিকেট উপভোগ করছি”।
তিনি আরো বলেন, “আমি কেবলমাত্র শরিফ
ভাইয়ের মৃত্যুতে শোক জানাতে গিয়েছিলাম। কারণ আমার বাবা অসুস্থ থাকার সময়
তিনি যথেষ্ট সহমর্মিতা দেখিয়েছেন”।




0 comments:
Post a Comment