বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিচারপতিদের বেতন নিয়ে গড়িমসি, এভাবে চললে বিচার বিভাগ ধ্বসে পড়বে

বিচারপতিদের বেতন নিয়ে গড়িমসি, এভাবে চললে বিচার বিভাগ ধ্বসে পড়বে



তাজা নিউজ
আদালত পাড়া থেকে
আবেদ হুসাইন মন্জু :
  প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে মঙ্গলবার মাসদার হোসেন মামলার শুনানিতে তিনি বলেন, “বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে আপনারা একটি প্রস্তাব নিয়ে এসেছেন, আমরা সেটা কিছুটা সংশোধন করে দিয়েছি। এরপর আপনারা সেটা বাস্তাবায়ন করেননি। যদি বাস্তবায়ন না করতে পারেন, তাহলে বলে দিন, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এখানে আর আসবে না।”
আগের দিন এই মামলার শুনানির পর রাষ্ট্রপক্ষ লিখিতভাবে আদালতকে জানায়, নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সরকার একটি আইন করছে।
এ বিষয়ে আপিল বিভাগ সরকারের উদ্দেশ্যে প্রশ্ন
প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ মঙ্গলবারের শুনানিতে বলেন, “আমরা আদেশ দিয়েছি। সেটা যদি সংসদে পাঠানো হয়, সেখানে তো এটা নিয়ে আলাপ-আলোচনা হবে। এতে আদালতকে কি খর্ব করা হয় না? এভাবে চলতে থাকলে তো বিচার বিভাগ ধ্বসে পড়বে। তাহলে আর সর্বোচ্চ আদালত থেকে লাভ কী?”

এরআগে গতকাল সোমবার শুনানিতে এই মামলার শুনানির পর রাষ্ট্রপক্ষ লিখিতভাবে আদালতকে জানায়, নিম্ন আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সরকার একটি আইন করছে।

পরে মঙ্গলবারের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন রাখেন যে, সর্বোচ্চ আদালত আদেশ দেয়ার পর তা পরিবর্তনের সুযোগ আছে কি না।

শুনানি শেষে আদালত আদেশ দেন, আইনজীবীদের অ্যামিকাস কিউরি হিসাবে রেখে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি করা হবে। রবিবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলার ওই রায়ের আলোকে দেশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন গঠন করে সরকার। আদালতের বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মূল বেতনের সমপরিমাণ বিচারিক ভাতা বাড়ানোসহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য সুপারিশ চূড়ান্ত করে ২০০৮ সালের এপ্রিলে সরকারের কাছে পাঠায় কমিশন।

কিন্তু সরকার সুপারিশ বাস্তবায়ন করেনি। পরে ২০০৯ সালে উচ্চ আদালত হস্তক্ষেপ করে। সরকার সময় নেয়। সুপারিশ বাস্তবায়নের জন্য গত বছরের ১ অক্টোবর, ৪ নভেম্বর, ৩ ডিসেম্বর এবং গত ১০ জানুয়ারি চার দফা সময় বাড়ায় আপিল বিভাগ।
 

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন