বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন (ভিডিও)

কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় যেকোনো দিন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক


ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় যে কোনো দিন দেয়া হবে মর্মে সিএভিতে রেখেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো দিন রায় দেয়া হবে বলে জানান।

কামারুজ্জামানের আইনজীবী ও প্রসিকিউশনের যুক্তি উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গত বছরের ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে সুনির্দিষ্ট সাতটি ঘটনায় অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২০১০ সালের ২৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ওই বছরের ২ আগস্ট তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
VIDEO 

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন