বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা হামলা বস্টন ম্যারাথনে বোমা হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বোমা হামলা বস্টন ম্যারাথনে বোমা হামলা, নিহত ৩


যুক্তরাষ্ট্রের বস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ বছরের এক শিশুও আছে।
পুলিশ বলছে, স্থানীয় সময় সোমবার বেলা পৌনে ৩টার দিকে (বাংলাদেশে মঙ্গলবার প্রথম প্রহর) বয়েলস্টন স্ট্রিটে দৌঁড় প্রতিযোগিতার ‘ফিনিশিং লাইনের’ কাছাকাছি দাঁড়িয়ে থাকা দর্শকসারির পেছনে পর পর দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

বিখ্যাত বস্টন ম্যারাথন দেখার জন্য এ সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার দর্শক।

টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, কয়েক সেকেন্ডের ব্যবধানে দুটি বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং রক্তাক্ত দৌঁড়বিদ ও দর্শকরা ছুটোছুটি শুরু করেন।

এফবিআই বলছে, এ ঘটনাকে তারা একটি সন্ত্রাসী হামলা হিসাবে দেখছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, “আমরা জানি না কারা এটা করেছে, কেন করেছে। তবে যারাই এ হামলা চালিয়ে থাক, তাদের বিচারের মুখোমুখি হতে হবে।”

প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের সব জায়গার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।
এদিকে বস্টন এলাকায় আরো পাঁচটি অবিস্ফোরিত ‘বোমাসদৃশ বস্তু’ পাওয়া গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তারা সেগুলো পরীক্ষা করে দেখছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। হামলার উৎস দেশের বাইরে না ভেতরে তা জানার চেষ্টা চলছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকজন দৌড়বিদ ‘ফিনিশিং লাইন’ অতিক্রম করার প্রায় ৪ মিনিট পর দর্শক ও অংশগ্রহণকারী দেশগুলোর পতাকার সারির পেছনে প্রায় ৫০ গজ ব্যবধানে দুটি বোমা বিস্ফোরিত হয়।

বস্টনের পুলিশ কমিশনার এডওয়ার্ড ডেভিস এক সংবাদ সম্মেলনে জানান, দুটি বোমাই ছিল যথেষ্ট “শক্তিশালী”।বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান ডেভিড।
একই সংবাদ সম্মেলনে ম্যাসাচুসেটস রাজ্যের গভরর্নর ডেভাল প্যাট্রিক জানান, বিস্ফোরণে ১শ’রও বেশি মানুষ আহত হয়েছেন।

কানাডা থেকে আসা মাইক মিশেল ম্যারাথন শেষ করে আরো সামনে এগিয়ে গিয়েছিলেন। তিনি জানান, সামনে থেকে তিনি ‘ফিনিশিং লাইনে’র দিকে তাকিয়ে “বিস্ফোরণ” দেখতে পান।

বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডুলি প্রায় ৫০ ফুট উপরে উঠে যায় বলে জানান মিশেল।

ঘটনার পরপরই নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের সব বড় বড় শহরে সতর্কাবস্থা জারি করেছে পুলিশ।

১৮৯৭ সাল থেকে বস্টনে বার্ষিক ম্যারাথন হয়ে আসছে। প্রতি বছর প্রায় ২০ হাজার দৌড়বিদ এ ম্যারাথনে অংশ নেন। আর প্রায় ৫ লাখ দর্শক এ প্রতিযোগিতা উপভোগ করেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন