বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » গ্রিসে স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের ওপর গুলি

গ্রিসে স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের ওপর গুলি



গ্রিসে স্ট্রবেরি খামারে বাংলাদেশিদের ওপর গুলি
ছবি : সংগৃহীত
ঢাকা: গ্রিসের দক্ষিণাঞ্চলে টাকাপয়সা নিয়ে দ্বন্দ্বের জের ধরে গুলিতে অন্তত ২০ স্ট্রবেরি শ্রমিক আহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি।

বুধবার গ্রিসের রাজধানী এথেন্সের ২৬০ কিলোমিটার দক্ষিণে মানোলাডা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, স্ট্রবেরি ক্ষেতের প্রায় ২০০ জন শ্রমিক ৬ মাসের বকেয়া বেতন আদায়ের দাবি নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই ক্ষেতের তিনজন ফোরম্যানের একজন শটগান দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

ওই ক্ষেতের মালিক ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত তিন ফোরম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

পুলিশ আরও জানায়, আহতদের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

তিন ফোরম্যানকে শনাক্ত করা হয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, তারা তিনজনই গ্রিসের স্থানীয় অধিবাসী।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন