সূত্রটি আরো জনিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় পূর্ব নির্ধারিত দলটির সংসদীয় বোর্ডের মুলতবি সভায় ১৪ জন মনোনয়ন প্রত্যাশীদের যে সাক্ষাৎকার ডেকেছে; তা শুধুই নিয়ম রক্ষার জন্য। এ সভা থেকে বাকি ১৩ মনোনয়ন প্রত্যাশীদের রেহানা জলিলের বিরোধীতা না করে তাকে বিজয়ী করার জন্য নির্দেশ দেয়া হবে।
এর পরেও যদি কেউ এই নির্দেশনা লঙ্ঘন করে প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থীতায় আসে তবে তার বিরুদ্ধে দলীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে আছে। এখন শুধু ঘোষণার বাকি বলেও সূত্রটি জানিয়েছে।
প্রসঙ্গত, নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী এ পর্যন্ত ১৪ প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দেয়া হয়েছে। সন্ধ্যায় এই ১৪ জনের সাক্ষাৎকার নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মুলতবি সভা ডেকেছে।
মনেনয়ন প্রত্যাশিরা হলেন সাবেক সংসদ সদস্য আব্দুল জলিলের স্ত্রী রেহানা জলিল, মো. হাশেম আলী, মো. আব্দুল মালেক, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, দেওয়ান ছেকার আহমেদ শিষাণ, নির্মল কৃঞ্চ সাহা, মো. ইসহাক আলী, সরদার মোহাম্মদ জাভেদ জাহাঙ্গীর, মো. ইলিয়াস তুহিন রেজা, মো. শহিদুল ইসলাম বেলাল, এডভোকেট একেএম ফজলে রাব্বী, মো. শামসুল হক, পারভীন আকতার ও এডভোকেট মো. সাহিদুল ইসলাম খান (লিটন)।




0 comments:
Post a Comment