
তাজা নিউজ খালিদ উদ্দিন ঢাকা : মা ও স্ত্রীর অনুরোধ সত্বেও অনশন ভাঙলেন না মাহমুদুর
রহমান। শারীরিক অবস্থার অবনতির হলেও তিনি তার অবস্থানে অনড় রয়েছেন। গত পাঁচ
দিন ধরে খাবার পানি গ্রহণ করছেন না তিনি। মেডিকেল সুত্র জানায়, শুক্রবার
বিকাল আড়াইটার দিকে মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ছেলেকে দেখতে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান। এসময় তার সঙ্গে
ছিলেন মাহমুদুর রহমানের স্ত্রী ফিরোজা মাহমুদ। তারা দু’জনেই মাহমুদুর
রহমানের মুখে খাবার তুলে দেয়ার চেষ্টা করেন। অনশন ভাঙতে অনুরোধ করেন।
কিন্তু মাহমুদুর রহমান রাজি হননি। যতক্ষণ পর্যন্ত মায়ের বিরুদ্ধে মামলা
প্রত্যাহার, আমার দেশ পত্রিকা চালু ও গ্রেপ্তারকৃত ১৯ জন সংবাদ কর্মীর
মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন
তিনি। হাসপাতালের দ্বিতীয় তলার ডি ব্লকের সিসিইউতে রাখা হয়েছে তাকে। আমার
দেশ পত্রিকার সাংবাদিক মাহাবুবুর রহমান জানান, সময় যত গড়াচ্ছে ততই মাহমুদুর
রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। শুধুমাত্র স্যালাইন দিয়ে তাকে
বাঁচিয়ে রাখা হয়েছে। এদিকে মাহমুদুর রহমানের শারীরিক পরিস্থিতি, আমারদেশ
পত্রিকার অচলাবস্থা, মামলা ও নির্যাতনের সার্বিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ
সম্মেলনের প্রস্তুতি নিয়েছে আমার দেশ পরিবার। শুক্রবার বিকাল ৫টার দিকে
আমার দেশ পত্রিকার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
0 comments:
Post a Comment