বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » খুলনায় হেফাজতের মহাসমাবেশ শুরু: প্রয়োজনে টানা অবস্থান

খুলনায় হেফাজতের মহাসমাবেশ শুরু: প্রয়োজনে টানা অবস্থান


hafajot..
খুলনায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হেফাজতে ইসলামের শানে রিসালালাত মহাসমাবেশ। শনিবার সকাল ১০টায় মহাসমাবেশ শুরু হয়।
তবে শনিবার ফজর নামাযের পরই অনানুষ্ঠানিকভাবে চলতে থাকে মহাসমাবেশের কার্যক্রম।
হাফেজ শামসুল হকের কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই সমাবেশ শুরু হয়। পরে সভাপতির স্বাগত বক্তব্য দেন সংগঠনের খুলনা জেলা আমির হাফেজ মাওলানা মোস্তাক আহমাদ।
হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা মাথায় জাতীয় পতাকা, কলেমা খচিত ও নাস্তিক-ব্লগারদের ফাঁসি চাই সম্বলিত ব্যান্ড বেধে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনস্থলে হাজির হয়।
খুলনা জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুল ইসলাম  বলেন, সাতক্ষীরা, কলারোয়া, শ্যামনগর, মোল্লাহাট, ডুমুরিয়া ও কয়রা এলাকায় গাড়ি আটকে দেয়া হয়েছে। শ্যামনগর উপজেলা হেফাজতের তিন নেতাকে পুলিশ আটক করেছে।
তিনি আরও বলেন, রূপসা ও দিঘলিয়া ঘাটের নদী পারাপার বন্ধ করে দেয়া হয়। এ ঘোষণার পর সমাবেশস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে তিনি ঘোষণা দেন যতক্ষণ না প্রশাসন আমাদের নেতাকর্মীদের ডাকবাংলা চত্বরে পৌঁছে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা ডাকবাংলা চত্বরে দখল করেই থাকব।
হেফাজাতে ইসলামের কর্মসূচির প্রতিবাদে গণজাগরন মঞ্চ দুই দিনব্যাপী পাল্টা কর্মসূচি দিলেও শনিবার দুপুর পর্যন্ত গণজাগরন মঞ্চের কাউকে দেখা যায়নি।

1 comments:

  1. Anonymous01:33

    Hefajot Agia jao.................................................

    ReplyDelete

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন