বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিএনপির মুখ দেখাও পাপ: নাসিম

বিএনপির মুখ দেখাও পাপ: নাসিম



নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিভিন্ন মহল থেকে বিএনপির সঙ্গে আলোচনার কথা উঠছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সসদ্য মো. নাসিম বলেছেন, “বিএনপির সঙ্গে আলোচনার কথা উঠছে, তবে আমরা কাদের সঙ্গে আলোচনা করবো। তারা আবার ফটিকছড়ির ঘটনা ঘটানোর কথা বলছেন।ফটিকছড়ির বীভৎস ঘটনা দেশবাসী দেখেছে।কিভাবে মানুষ হত্যা করা হয়েছে। তাই তাদের সঙ্গে কি করে আলোচনা হবে। বিএনপির মুখ দেখাও পাপ।”

শনিবার সকালে পাবলিক লাইব্রেরিতে ‘চেতনায় মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও চার নেতা পরিষদের ঢাকা মহানগর (দক্ষিণ) এই আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, “বিএনপির সঙ্গে আলোচনা হবে, তবে তা হবে সংসদে। সংসদের বাইরে কোনো আলোচনা হবে না। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে অনুযায়ী নির্বাচন হবে। সংসদের বাইরে আমরা কোনো কাজ করবো না। আমরা সংবিধানের বাইরেও যাবো না।”
হেফাজতে ইসলামের বিষয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হঠাৎ করে হেফাজতে ইসলাম ১৩ দফা নিয়ে মাঠে নেমেছেন। আপনাদের মাঠে নামার অধিকার দিয়েছেন। খাঁটি মুসলমান হিসেবে শেখ হাসিনাসহ আমরা দেশ পরিচালনার কাজ করছি। আমরা নাস্তিক না আস্তিক তা নির্ধারণ করবেন আল্লাহ। আপনাদের কে এই ক্ষমতা দিয়েছেন।  তারা বলছেন যে তারা জনগণের দাবি নিয়ে এসেছেন। আপনাদের দাবি মানতেই হবে। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে নির্বাচনে আসুন।”

তিনি বলেন, “সবাই যার মতো মাঠে নেমেছে।জনগণের ম্যান্ডেট ছাড়া কেউ এ কাজ করতে পারে না।নির্বাচনে জনগণ সুষ্পষ্টভাবেই আমাদের পক্ষে রায় দিয়েছে। ২০০৮ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমাদের নির্বাচনী ইশতিহারে অনেকগুলো ওয়াদা ছিল, যার অনেক গুলো দাবি পূরণ করা হয়েছে।বাকি গুলো হবে যদি জনগণ আবার আমাদের ক্ষমতায় আনে।”

তিনি বলেন, “জেল হত্যা মামলা রায় হবে এটাও বঙ্গবন্ধু হত্যা বিচারের মতো আমাদের আশা পূরণ করবে।”

আওয়ামী লীগ নেতা বলেন, “অনেকেই নিজেকে বাঙালির নেতা দাবি করলেও আসলে ১৯৭০ সালের নির্বাচনের বঙ্গবন্ধু জনগণের নেতায় পরিণত হয়েছিলেন। তেমনি জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ভোট দিয়ে নেতা বানিয়েছেন।খালেদা জিয়া বা অন্য কেউ নেতা নয়।”

জিএম কাদের উদ্দেশে করে তিনি বলেন, “দলের বাইরে থাকবেন আর বড় বড় কথা বলেন তা হবে না।যদি সাহস থাকে মন্ত্রী থেকে পদত্যাগ করে বড় বড় কথা বলেন।”

আয়োজক সংগঠনের নেতা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন অব. মজিবুর রহমান ফকির এমপি, আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, অ্যাভোকেট নরুল ইসলাম সুজন, বঙ্গবন্ধু ও চার নেতা পরিষদের ঢাকা মহানগরের (দক্ষিণ) আহ্বায়ক মো. আলী আজাদ, যুগ্ম আহ্বয়াক সামশুল হুদা, প্রচার সম্পাদক মাহবুবুর রহমানসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন