বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বাড়াবাড়ি করলে পালাবার পথ পাবেন না : সরকারকে হেফাজত

বাড়াবাড়ি করলে পালাবার পথ পাবেন না : সরকারকে হেফাজত


hafajot..নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ:হেফাজতে ইসলামের ফরিদপুরের মহাসমাবেশ থেকে নেতারা আগামী ৫ মে ঢাকা অবরোধের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন।
সমাবেশ আমার দেশ পত্রিকা চালু এবং মাহমুদুর রহমানের মুক্তির দাবি জানানো হয়।বক্তারা বলেন, মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া হলে দেশ অচল করে দেওয়া হবে।
সরকাররের  কঠোর সমালোচনা করে তারা বলেন, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, তারাও নাস্তিক। তারা হেফাজতের ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান বক্তরা।
ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে হেফাজতে ইসলামের মহাসমাবেশর মূল পর্ব শুরু হয় জুম্মার নামাজ শেষে। জেলার বিভিন্ন স্থান থেকে জুম্মার নামাজ শেষ করে হেফাজতের লাখ লাখ সমর্থক সমাবেশে যোগ দেন।
ফরিদপুর হেফাজতের সভাপতি মাওলানা জহুরুল হকের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর হেফাজতের নায়েবে আমির নূর হোসেন কাসেমি।
তাছাড়া বক্তব্য রাখেন যুনায়েদ আল হাবিব, মুফতি মো. ওয়াক্কাস, মুফতি ফয়েজুল্লাহ, মাওলানা ইছহাক ও জাফরউল্লাহ খানসহ স্থানীয় নেতারা।
হেফাজতের নায়েবে আমির নূর হোসেন কাসেমি তার বক্তব্যে বলেন, স্বাধীনতা ও ইসলাম রক্ষার জন্যই আমাদের ১৩ দফা।  আগামী ৫ মে ঢাকায় তৌহিদী জনতার ঢল নামবে।
তিনি বলেন, মাহমুদুর রহমানের মুক্তিসহ ফরিদপুরের ভাঙ্গায় হত্যা মামলায় হেফাজত কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে দেশ অচল করে দেওয়া হবে।
মুফতি ওয়াক্কাস তার বক্তব্যে বলেন, এ সরকার ইউরোপ- আমেরিকার আদর্শের সরকার। এরা নাস্তিকদের অনুকরণে নারীনীতি বাস্তবায়নের পাঁয়তারা করছে। তারা এ দেশকে একটি জারজ রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করছে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, সরকারের মেয়াদ আর মাত্র ৬ মাস। বাড়াবাড়ি করলে পালাবার পথ পাবেন না।
মুফতি ফয়েজউল্লাহ বলেন, মাহমুদুর রহমানের গ্রেফতার ও নির্যাতন প্রমাণ করে ইসলামের পক্ষ নিলেই তার ওপর চড়াও হয় সরকার। তিনি নেতা-কর্মীদের বলেন, আপনারা প্রস্তুতি গ্রহন করুন, আগামী ৫ মে হবে এ সরকারের শেষ দিন।
যুনায়েদ আল হাবিব প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেননি। ৫ মে আপনার সঙ্গে চূড়ান্ত লড়াই হবে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন