বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » গুম-হয়রানির প্রতিবাদে বিকেলে ১৮ দলের সমাবেশ

গুম-হয়রানির প্রতিবাদে বিকেলে ১৮ দলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ ঢাকা:
 বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ নেতা-কর্মীদের গুমের প্রতিবাদে, মিথ্যা মামলা প্রত্যাহার ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে এই প্রতিবাদ সমাবেশ হবে।

গত মঙ্গলবার ১৮ দলীয় জোটের মহাসচিবদের জরুরি বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ১৭ এপ্রিল বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুমের এক বছর পূর্ণ হবে। কিন্তু সরকার তাকে এখন পর্যন্ত খুঁজে বের করেনি।

‘ইলিয়াস আলীসহ সকল গুম ও নেতা-কর্মীদের নামে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশ করবে ১৮ দল’- যোগ করেন মোশাররফ হোসেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন