বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ১৯ জেলায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস

১৯ জেলায় ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস

নিউজ ডেস্ক
তাজা নিউজ ঢাকা:
ঢাকা: দেশের ১৯টি জেলায় বৃহস্পতিবার কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সমুদ্র বন্দরে আগের দিনের ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে পরবর্তী ১৫ ঘণ্টার মধ্যে ১৯টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া বৈশাখের চতুর্থ দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। ঝড় ও বজ্রপাতে সারা দেশে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার আবহওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ১৫ ঘণ্টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম,কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমা তীব্র কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্নস্থানে বজ্রপাতে রাঙামাটিতে ১ জন, কক্সবাজারে ৪ জন, সাতক্ষীরায় ৩ জন, ও ব্রাক্ষণবাড়িয়ায় ২ জন মারা গেছেন। ঝড়ে ভোলা জেলায় নিহত হয়েছেন ১ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন