বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » এসএনসি লাভালিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বিশ্ব ব্যাংক, ১০ বছরের জন্য নিষিদ্ধ

এসএনসি লাভালিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বিশ্ব ব্যাংক, ১০ বছরের জন্য নিষিদ্ধ



নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ ঢাকা:
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক।সেইসঙ্গে এসএনসি-লাভালিনের শতাধিক সহযোগী প্রতিষ্ঠানকেও একই মেয়াদের জন্য কালো তালিকাভুক্ত করা হয়েছে, যা বিশ্ব ব্যাংকের সর্বোচ্চ নিষেধাজ্ঞা। 
বুধবার বিশ্বব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়।
পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার কথা থাকলেও দুর্নীতি অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর গত জানুয়ারির শেষে সরকার তাদের ‘না’ করে দেয়।
এই প্রকল্পের কাজ পেতে দুর্নীতির অভিযোগে এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তার বিচার চলছে কানাডায়।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন