বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, সরকার ভিন্নমত প্রকাশের অধিকার রাখতে চায় না।
তাই মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। কোনো পত্রিকার সম্পাদককে ১৩ দিনের রিমান্ড নেয়ার নজির আমরা দেখিনি।
তিনি আরো বলেন, মাহমুদুর রহমানের গ্রেফতারে যারা চুপ তাদেরও একদিন একই অবস্থা হবে বলে।
সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বিএনপির আটক নেতাকর্মীদের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ জিয়া ব্রিগেড আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রফিকুল এসব বলেন।
সরকার হলমার্ক, শেয়ারবাজার ও ডেসটিনির টাকা বাইরে লুট করে নিয়ে গেছে দাবি করে তিনি বলেন, “ বিএনপি ক্ষমতায় গেলে এসব লুট করা টাকা জনস্বার্থে ব্যয় করা হবে।”
‘ষড়যন্ত্র করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে’ এমন অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, “ বিএনপির একজন নেতা থাকা পর্যন্ত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিরোধ করা হবে। সরকার তাদের ৭ হাজার ১০৩টি মামলা দলীয় বিবেচনায় প্রত্যাহার করেছে। অথচ এই সরকার বিএনপির নেতাদের নামে নতুন নতুন মিথ্যা মামলা দায়ের করছে। সরকার নিজেরাই গাড়ি পুড়িয়ে পুলিশকে দিয়ে মামলা করাচ্ছে।”
বিএনপি নেতাদের মুক্তি প্রসঙ্গে বলেন, “রাজপথ অবরোধ করে ১৮ দলের আটক নেতাদের মুক্ত করে আনা হবে।”
সংগঠনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ ও জিয়া সেনার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ।




0 comments:
Post a Comment