বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ভাস্কর শ্যামল চৌধুরী

ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ভাস্কর শ্যামল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক    তাজা নিউজ 
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তরসহ অনেক গুরুত্বপূর্ণ ভাস্কর্যের শিল্পী শ্যামল চৌধুরীর ওপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন ছাত্রলীগের কর্মীরা।

মঙ্গলবার বেলা ১টার দিকে রাজধানীর শাহবাগ জাদুঘরের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃত্বে ঢাবি ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায়।

এতে শ্যামল চৌধুরীর মাথায় ও হাতে গুরুতর জখম হয়েছেন। তিনি জাতীয় জাদুঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। এখনও হামলার ভয়ে সেখান থেকে তিনি বের হতে পারছেন না।

জাতীয় জাদুঘরের ৯ নং গ্যালারির প্রাকৃতিক পরিবেশের ডলফিনের কাজ তৈরির দরপত্র জমা দিতে আসেন শ্যামল। এ সময় জাদুঘরের ভেতরে ঢুকে ছাত্রলীগের কর্মীদের নিয়ে শ্যামলের ওপর হামলা চালায় দেলোয়ার।

এ সময় সেখানে ডিউটিরত পুলিশ ও জাদুঘরের নিরাপত্তা রক্ষীরা নীরব দর্শকের ভুমিকা পালন করে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ বলেছেন, ‘শ্যামল চৌধুরীর ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঢাক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জড়িত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এ বিষয়ে ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন