বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিশ্ববাজারে সোনার দাম দুই বছরে সর্বনিম্ন

বিশ্ববাজারে সোনার দাম দুই বছরে সর্বনিম্ন

ঢাকা, ১৬ এপ্রিল : এ বছর সোনার দাম বাড়বে- এমন পূর্বাভাস থাকলেও মূল্য যেনো উল্টো গতিতেই হাটছে। আন্তর্জাতিক বাজারে কমছে সোনার দাম। গত শুক্রবার এক দফা মূল্য পতনের পর সোমবার আবারও দাম কমে দুই বছরে সর্বনিন্ম হয়। এর পাশাপাশি বাজার পড়ছে রুপা ও তামারও। শুক্রবার সোনার দাম ৫.৩ শতাংশ কমার পর সোমবার পড়েছে ৩ শতাংশ। এ দিন স্পট সোনার দাম আউন্সপ্রতি হয় এক হাজার ৪২৭.১৪ ডলার। যা ২০১১ সালের ১ এপ্রিলের পর থেকে সর্বনিম্ন। সাধারণ সোনার দাম ২.৫ শতাংশ কমে আউন্সপ্রতি হয় এক হাজার ৪৪১.৯৬ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্রে রুপার দাম ৬ থেকে ৮.৫ শতাংশ কমে এবং লন্ডনে তামার দাম কমে টনপ্রতি হয় সাত হাজার ৩০০ ডলার।
ইউবিএস ওয়েলথ ম্যানেজমেন্টের বিশ্লেষক ডমিনিক চিনিডের বলেন, ‘ফেডারেল রিজার্ভ প্রণোদনা কমাতে পারে- এমন আশঙ্কায় ভীত বিনিয়োগকারীরা মজুদ সোনা বিক্রি করে দিচ্ছেন। এতে দাম পড়ছে।’ যুক্তরাষ্ট্রের শ্লথ অর্থনীতির পাশাপাশি দ্বিতীয় অর্থনৈতিক দেশ চীনের প্রবৃদ্ধি প্রত্যাশিত না হওয়ায় উদ্বেগ বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে।
সূত্র : গার্ডিয়ান

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন