শুক্রবার চট্টগ্রামে হেফাজতের শানে রেসালাত মহাসমাবেশে হেফাজত নেতারা এই হুশিয়ারি উচ্চারণ করেন।
শুক্রবার সকাল ১১টা থেকে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সময় গড়ানোর সাথে সাথে সেখানে লাখো তৌহিদী জনতা অংশ নেয়।
এ সময় সাভারে ভবন ধস প্রসঙ্গে হেফাজত নেতারা বলেন, চক্রান্ত করে শ্রমিকদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এজন্য তার পদত্যাগ করা উচিত।
এ ছাড়া ‘রানা প্লাজা’র মালিক যুবলীগ নেতা সোহেল রানাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা।
এ সময় হেফাজতে ইসলামের নেতারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সম্পাদককে মুক্তি দিয়ে আমার দেশ প্রকাশে নিষেধাজ্ঞা তুলে নিন। অবিলম্বে পত্রিকাটির ছাপাখানা খুলে দেয়া না হলে তৌহিদি জনতা তালা ভেঙে তা চালু করবে।
বিকেল ৫টায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মোনাজাতের মাধ্যমে মহাসমাবেশ শেষ হয়।




0 comments:
Post a Comment