| ছবি: রুবেল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল পৌনে ৯টার দিকে আকস্মিক শব্দ শুনে তিনি দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন। প্রবেশের পর প্রথমে পেছনের অংশ ধসে যায়। সে সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে ভেতর থেকে বের করে নিয়ে আসেন। এরপর পরই পুরো ভবনটির ৬তলা পর্যন্ত মাটির নিচে দেবে যায়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদ্যরা ঘটনাস্থলে আসার পূর্বেই উপস্থিত দলের নেতাদের সহযোগিতায় পালিয়ে যান তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সজিব আহমেদ ওই ভবনেই ব্রোকারেজ হাউজের মালিক। তিনি বাংলানিউজকে জানান, সকালে তিনি ওই ভবনে তার অফিস খোলার জন্য আসেন। এরপর ভবন ধসে পড়ার পর তিনি সোহেল রানাকে পালিয়ে যেতে দেখেন।
এসময় সজিব তাকে বলেন, “কোথায় যান?” উত্তরে সোহেল রানা বলেন, “ফায়ার সার্ভিসে খবর দিতে।” এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পর তার মোবাইলফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।
ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পলাতক ভবনের মালিককে গ্রেফতার করা হবে।”




0 comments:
Post a Comment