বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ফাটলের পরও সাভারের ভবনে কাজে পাঠানো হয়েছিল হাজারো শ্রমিককে

ফাটলের পরও সাভারের ভবনে কাজে পাঠানো হয়েছিল হাজারো শ্রমিককে

ঢাকা: সাভারে বুধবার ধসে পড়া আটতলা বিশিষ্ট ভবনটিতে আগের দিনই দেয়ালে ফাটল দেখা গিয়েছিল। মঙ্গলবারের ওই ফাটলের পর আতঙ্কে নামতে গিয়ে অনেকে আহতও হয়েছিলেন। তবে ভবন মালিক স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন বলেছিলেন, ফাটল অস্বাভাবিক নয়।

পরে সেই ফাটল সংস্কারের উদ্যোগ না নিয়ে বুধবার বহুতল ভবনটিতে কাজ করতে আসতে বলা হয়েছিল তিনটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিককে। বুধবার সকালে ভবনটির প্রায় পুরোটা ধসে পড়লে এযাবত ৪৬ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় বিপণী বিতান ও ব্যাংক এবং ওপরের পাঁচতলা জুড়ে থাকা তিনটি তৈরি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক এতে হতাহত হয়েছেন। সকালে এসে কাজে যোগ দেয়া শ্রমিকরা আটকা পড়েছেন, বলছে পুলিশ। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীর কয়েকটি দল।

প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।

তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।

মালিক রানাকে বুধবার সকালে ভবনের বেসমেন্ট থেকে আহতাবস্থায় উদ্ধার করা হয়।

ভবনের তৃতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত নিউ ওয়েব বটম্স লিমিটেড, প্যান্টম টিওসি লিমিটেড ও নিউ ওয়েব স্টাইল লিমিটেড নামে তিনটি তৈরি পোশাক কারখানা ছিল।  এছাড়া দ্বিতীয় তলায় ছিল ব্র্যাক ব্যাংকের সাভার শাখা। গতকাল ফাটল ধরলে ব্যাংকের সব কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ছিল বিপণী বিতান।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন