
নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ
ঢাকা, ১৫ এপ্রিল : দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের
মুক্তি এবং সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সোমবার সকাল
১১টার দিকে গণঅনশন শুরু করেছে সাংবাদিকদের একাংশ। এর আগে শনিবার জাতীয়
প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
গণঅনশনের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিউইজে) ও আমার দেশ ইউনিট।শওকত মাহমুদ তাজা নিউজকে জানান তাদের এই আন্দলন শুধু মাএ মাহমুদুর রহমানের জন্য নয় এই আন্দলন সাংবাদিকদের মুক্ত কথা বলার জন্য আন্দলন।তিনি আরও জানান সরকার মুখেই শুধুই সংবাদপএরের স্বাধীনতার কথা বলে কিন্তু তাদের কাজে তা প্রমান করে না।
গণঅনশনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে)
সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ প্রমুখ।
0 comments:
Post a Comment