বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ব্লগার আসিফের জামিন শুনানি শেষ, বাকিদের বিকালে

ব্লগার আসিফের জামিন শুনানি শেষ, বাকিদের বিকালে



ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে গ্রেপ্তার ব্লগার আসিফ মহীউদ্দিনের জামিন আবেদনের শুনানি শেষে বিকালে আদেশের সময় রেখেছে আদালত। 
 
গ্রেপ্তার বাকি তিন ব্লগারের জামিনের বিষয়েও সোমবার বিকালে শুনানি হওয়ার কথা রয়েছে।
দুই দফায় চার দিনের রিমান্ড শেষে ব্লগার আসিফ মহীউদ্দিন এবং সাত দিনের রিমান্ড শেষে ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে গতবার আদালতে হাজির করা হয়। তাদের জামিন আবেদন শোনার জন্য সোমবার দিন রেখে তাদের কারাগারে পাঠায় আদালত।
সোমবার সকালে শুভ, বিপ্লব ও রাসেলের আইনজীবী সময়ের আবেদন করলে মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনূল ইসলাম ভূইয়া বিকালে শুনানির সময় রাখেন।
আর আসিফের আবেদনের শুনানি শেষে বিকালে আদেশ দেবে বলে জানায় আদালত। 
হেফাজত ইসলামর দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রোপ্তারের পর শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে সাত দিনের রিমান্ডে নেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাজ্জাদ হোসেন।
এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় আসিফকে। পরদিন তাকেও একইভাবে তিন দিনের রিমান্ডে নেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম। পরে রিমান্ড বাড়ানো হয় আরো এক দিন।
আসিফের জামিন আবেদনের শুনানিতে উপস্থিত তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাইনুল ইসলামের কাছে আদালত জানতে চান, ৫৪ ধারায় গ্রেপ্তারের পর আসিফের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে।
জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, আসিফকে জিজ্ঞাসাবাদ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তিনি যে তথ্য প্রমাণ পেয়েছেন, তাতে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি) মামলা করা যেতে পারে। 
অন্য তিন ব্লগারের জামিন আবেদনের শুনানির সময়ও তদন্ত কর্মকর্তাকে উপস্থিত থাকতে বলেছে আদালত। 
তাদের পক্ষে রাসেলের বোন অ্যাডভোকেট সোনিয়া পারভিন, অ্যাডভোকেট আলাউদ্দিন মোল্লা ও জ্যের্তিময় বড়ুয়া শুনানিতে অংশ নেয়ার কথা রয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন