তাজা নিউজ
ঢাকা: দৈনিক আমার দেশ সরকার বন্ধ করেনি, পত্রিকাটির প্রকাশনায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তর (পিআইডি) মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আইন মেনে ফরম বি স্বাক্ষর করে প্রকাশনা চালাতে পারে আমার দেশ।’
পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘তাকে ফৌজদারি আইনের অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই।’
তথ্যমন্ত্রী জানান, আল ফালাহ প্রেস লিখিতভাবে জানিয়েছে তারা আর আমার দেশ ছাপাবে না।
তিনি দাবি করেন, আমার দেশ বিকল্প প্রকাশনার বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানায়নি।




0 comments:
Post a Comment