নাদিয়া শারমিন :
ফটিকছড়িতে
ছাত্রলীগ নেতা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি
আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক
স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি অতিসত্বর ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হলেও খুনিদের গ্রেফতার করতে বলেন। দেশের জনগণ অবিলম্বে এই খুনিদের বিচার দেখতে চায়।’
তিনি অতিসত্বর ওই এলাকায় চিরুনি অভিযান চালিয়ে হলেও খুনিদের গ্রেফতার করতে বলেন। দেশের জনগণ অবিলম্বে এই খুনিদের বিচার দেখতে চায়।’
নাসিম মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে
বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ফটিকছড়িতে জামায়াত-বিএনপি’র হামলা ও হত্যাকাণ্ডের
বিরুদ্ধে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিমের
সভাপতিত্বে সভায় গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ঢাকা
মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সহসভাপতি এম এ
করিম, স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন
প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাসিম বলেন, ফটিকছড়িতে আগেও এ
ধরনের বর্বরতা হয়েছে। জামায়াত-শিবিরের এই নারকীয় হত্যাকান্ডকে কোনভাবেই
সালাউদ্দিন কাদের ও তার দল অস্বীকার করতে পারেনা।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে
উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ফটিকছড়ির মতো এ ধরনের হত্যাকাণ্ড করিয়ে
ক্ষমতায় আসতে পারবেন না। আপনি একমাত্র নেত্রী যিনি এ ঘটনায় নিন্দা জানাননি।
বেগম খালেদা জিয়া আপনি একজন মহিলা হয়েও মহিলা সাংবাদিকদের উপর হামলার
নিন্দা জানাননি। গণতন্ত্রের প্রতি আপনার দায়িত্ব পালন করছেন না।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য
করে নাসিম আরো বলেন, যতই উস্কানি দেন, যতই বলেন, সেনাবাহিনী বেরিয়ে আসবে,
এতে কাজ হবে না। সেনাবাহিনী সংবিধান অনুযায়ী কাজ করবে। তারা কোন
অসাংবিধানিক কাজ করবে না। তারা কারো উস্কানিতেও কাজ করবে না।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির
অনেক নেতা গ্রেফতার হয়েছেন। আমরাও বিরোধী দলে থাকাকালীন সময়ে গ্রেফতার
হয়েছিলাম। আমরা আইনের মাধ্যমে বেরিয়ে এসেছি। তারাও আইনের পথে বেরিয়ে আসবে।
আমরা চাইনা তারা জেলে থাকুক। তারা আমাদের বিরোধী দল হতে পারে কিন্তু আমাদের
প্রতিপক্ষ নয়। তারা জেলে বন্দী থাকবে তা আমরাও চাইনা।
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী প্রসঙ্গে
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বাংলাদেশের মানুষ কি আজ অন্ধকার
যুগে ফিরে যাবে? লাখ লাখ নারী চাকরি হারিয়ে বেকার হয়ে যাবে? দেশ কি তালেবান
হয়ে যাবে? দেশের মা বোনকে অনুরোধ করবো, আপনারা প্রতিবাদ করুন, সরব হোন।
আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ, কেন্দ্রীয় ১৪ দল ও
দেশের জনগণ আছেন।
জামায়াত-শিবির কোনো রাজনৈতিক দল নয় উল্লেখ
করে নাসিম বলেন, তারা আসলে একটি ফ্যাসিস্ট দল। জামায়াত শিবির ক্ষমতায় আসলে
দেশ হবে তালেবান। তবে আমি বিশ্বাস করি, এই বাংলাদেশ আর ফটিকছড়ি হবে না।
এদেশে জামায়াত শিবিরের ঠাঁই হবে না।




0 comments:
Post a Comment