বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » আগাম জামিন পেলেন মাহমুদুর রহমানের মা

আগাম জামিন পেলেন মাহমুদুর রহমানের মা

ঢাকা, ১৬ এপ্রিল :
ঢাকা: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা এবং আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগমকে ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাই কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারক বোরহান উদ্দিন ও কেএম কামরুল কাদেরের যুগ্ম বেঞ্চ শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ জে মোহাম্মদ আলী।

এর আগে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন মাহমুদা বেগমের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালেহ উদ্দিন।

গত ১৩ এপ্রিল রাতে রমনা থানায় দৈনিক সংগ্রামের ছাপাখানায় দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে একটি মামলা দায়ের করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরিন সুলতানা। মামলায় মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে আসামি করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আমার দেশ পত্রিকার কাওরান বাজার কার্যালয় থেকে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকের স্কাইপ কেলেঙ্কারি প্রকাশ, কথিত ধর্মীয় উস্কানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

বিকেলে পৃথক তিনটি মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম মাহমুদুর রহমানের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি এবং গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে তেজগাঁও থানার আরো দুটি মামলায় তাকে রিমান্ড দেয়া হয়।

এরপর রাত ৯টার দিকে আমার দেশ পত্রিকার ছাপাখানায় অভিযান চালায় পুলিশ। রাত পৌনে ১১টার দিকে অভিযান শেষে ছাপাখানা তালাবদ্ধ করে দেয়। এ সময় ছাপাখানার ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে নিয়ে যায় পুলিশ।



0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন