বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » হ্যাকিংয়ের কবলে এপি: ধসে পড়েছে হোয়াইট হাউজ, ওবামা আহত!

হ্যাকিংয়ের কবলে এপি: ধসে পড়েছে হোয়াইট হাউজ, ওবামা আহত!

ঢাকা: এবার হ্যাকিংয়ের কবলে পড়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। হ্যাকাররা বার্তা সংস্থাটি হ্যাক করার পর এর টুইটার একাউন্ট থেকে খবর ছড়িয়ে দিয়েছে যে, দুটি প্রচণ্ড বিস্ফোরণে হোয়াইট হাউজ কেঁপে উঠেছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আহত হয়েছেন।
 
‘সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি’ নামের একটি সিরিয়ান হ্যাকারগ্রুপ এই হ্যাকিংয়ের ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। হ্যাকাররা এপির মোবাইল একাউন্টও হ্যাক করে। সেখান থেকে ভুয়া খবর প্রচার করার পরপরই এপি’র টুইটার একাউন্ট স্থগিত করা হয়।
 
এ খবর দ্রুত মার্কিন স্টক এক্সচেঞ্জ এস অ্যান্ড পি-৫০০ এবং ডাও জোন্সে ছড়িয়ে দেয়া হয়। ফলে মার্কিন শেয়ার বাজারে এর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
 
এদিকে, টুইটারের মাধ্যমে এপি’র নামে বার্তা ছড়িয়ে দেয়ার কিছুক্ষণের মধ্যে হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনি জানান, প্রেসিডেন্ট ওবামা ভালো আছেন। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্টের সঙ্গেই ছিলাম।’ আর বার্তা সংস্থাটির একজন সম্পাদক জানিয়েছেন, ‘বিস্ফোরণের ঘটনাটি মিথ্যা, আমাদের হ্যাক করা হয়েছে।’
 
সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি সিরিয়ান নেতা বাসার আল আসাদের সমর্থক। গ্রুপটি জানায়, এর আগে তারা ন্যাশনাল পাবলিক রেডিও, বিবিসি এবং সিবিএস’র সিক্সটি মিনিট পোগ্রাম হ্যাক করেছিল। তারা ফেসবুক ওয়ালে তাদের এই সাফল্য প্রচার করে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন