সাম্প্রদায়িক উস্কানি, সহিংস ঘটনা ও জনদুভোর্গ সংক্রান্ত কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে ফৌজদারী অপরাধে অভিযুক্ত হওয়ায় তাকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে আদেশে বলা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তাজা নিউজকে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশপত্র অনুযায়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম শাহ আলমকে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু ও উখিয়ায় বৌদ্ধবিহার হামলা অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে অ্যাডভোকেট শাহাজালাল চৌধুরী বিরুদ্ধে একটি মামলা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিনে পান।
গত ১৭ জানুয়ারি পুলিশ একই অভিযোগের দু’টি মামলায় অজ্ঞাত আসামি দেখিয়ে তাকে গ্রেপ্তার করে। পর আরও চারটি মামলায়ও অজ্ঞাত আসামি করা হয়। বর্তমানে তিনি কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।




0 comments:
Post a Comment