এ নিয়ে বিপাকে পড়েছে প্রশাসন যন্ত্র। শনিবারের কর্মসূচি সফল করতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও শামীম ওসমান গ্রুপ। ইতোমধ্যে সমাবেশের ব্যাপারে চলছে ব্যাপক মাইকিং। ছাত্রলীগ খোলা ট্রাকে করে চালাচ্ছে প্রচারণা।
অন্যদিকে ত্বকী মঞ্চ পাড়া মহল্লায় গণসংযোগ করছে। ত্বকী মঞ্চের মানববন্ধনে ঢাকা থেকে রাজনীতিক ও সুশীল সমাজের লোকজন আসতে পারে। আর এ নিয়ে শহরে বিরাজ করছে চরম উত্তেজনা।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকান্ডের ঘটনায় খুনীদের গ্রেফতার ও সন্ত্রাসমুক্ত নারায়ণগঞ্জ গড়তে পূর্ব ঘোষণা অনুযায়ী ২০ এপ্রিল দীর্ঘ মানববন্ধন করবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
আর একই সময়ে সমাবেশ ডেকেছে সাবেক এমপি শামীম ওসমান। দুই পক্ষই এখন পর্যন্ত তাদের কর্মসূচি পালনে অনঢ় অবস্থানে রয়েছে।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ শহরের চাষাঢ়া থেকে নগর ভবন পর্যন্ত বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন করবে।
অন্যদিকে শহরের ২নং রেল গেট এলাকায় সমাবেশের ডাক দিয়েছে শামীম ওসমান। তার এ সমাবেশ ১৮ এপ্রিল করার কথা থাকলেও তা দুই দিন পিছিয়ে ২০ এপ্রিল করা হয়।
এ ব্যাপারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি জানান, ২০ এপ্রিল মানববন্ধনের ঘোষণা আগে থেকেই দেয়া হয়েছে। কিন্তু আমাদের এ কর্মসূচি বানচাল করতেই ২০ এপ্রিল শামীম ওসমান উদ্দেশ্য প্রণেদিতভাবে ২নং রেলগেট এলাকায় সমাবেশ ডেকেছে।
তারা ইচ্ছে করেই চাচ্ছে একটা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে। অহেতুক আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। এর আগে চাষাঢ়া শহীদ মিনারেও একই ধরনের পরিস্থিতির সৃষ্টি করেছিল শামীম ওসমানরা। কিন্তু নারায়ণগঞ্জবাসী তাদের প্রত্যাখান করেছে। আগামীতেও করবে।
অন্যদিকে শামীম ওসমানের ঘনিষ্টজনেরা জানান, ১৮ এপ্রিল সমাবেশের ঘোষণা থাকলেও এদিন বৃষ্টি আসতে পারে আবহওয়া অধিদপ্তরের এমন পূর্বাভাসে তারিখ পরিবর্তন করে ২০ এপ্রিল করা হয়েছে।
মুজিবনগর দিবস, জামায়াত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশটি অনুষ্ঠিত হবে। সুতরাং সকলের উচিত এ সমাবেশে যোগ দেয়া।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, আমরা চেষ্টা করছি উভয় পক্ষের যে কোন এক পক্ষকে অন্যত্র কর্মসূচি পালন করানোর জন্য।




0 comments:
Post a Comment