তিনি বলেন, হেফাজতের দাবি থাকতেই পারে। তবে আমরা বলেছি তাদের দাবি মধ্যযুগীয়। আমরা এটা সমর্থন করি না।
বৃহস্পতিবার নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে হানিফ বলেন ফটিকছড়ির ঘটনায় বিএনপি কোনো প্রতিবাদ জানায়নি। তারা এ ঘটনায় আরো সাহসিকতার জোগান দিয়েছে।
হানিফ বিএনপি নেতাদের সন্ত্রাসীদের খাতায় নাম লেখার আহ্বান জানান।
তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষ চায়না মন্তব্য করে হানিফ বলেন, আসলে আপনারা কারচুপি করতে করতে মানুষিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। এজন্যই আপনারা কারো প্রতি আস্থা রাখতে পারছেন না।
তারানা হালিমের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, অভিনেতা পিযুষ বন্দোপাধ্যায় ও এটিএম শামসুজ্জামান।




0 comments:
Post a Comment