বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করলেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক:ফরহাদ মজহার

সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করলেন নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক:ফরহাদ মজহার

 সুহাস চন্দ্র
তাজা নিউজ

ঢাকা: চিন্তাবিদ ও মানবাধিকার কর্মী কবি ফরহাদ মজহার অভিযোগ করেছেন, ফটিকছড়ি, নারায়ণগঞ্জ ও চাপাইনবাবগঞ্জসহ সারা দেশে রাজনৈতিক সহিংসতার নামে গণহত্যা চালাচ্ছে বর্তমান স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকার। সরকার স্বৈরাচারির মুখোশ পরে এই গণহত্যাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধা হিসাবে জনগণকে বোকা বানোর চেষ্টা করছে বলেও অভিযোগ ফরহাদের।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) উদ্যোগে ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং দৈনিক আমার দেশ-এর প্রেস খুলে দেওয়ার দাবিতে অনুষ্ঠিত গণঅনশন কর্মসূচিতে ফরহাদ মজহার এ মন্তব্য করেন। তিনি সম্প্রতি গঠিত নাগরিক অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক।

তিনি বলেন, ‘দেশ আজ গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকটে পড়েছে। সরকার তা সৃষ্টি করেছে। কিন্তু সারা দেশের মানুষ আজ জেগে ওঠেছে। তার লক্ষণ ইতোমধ্য দেখা দিয়েছে।’

জনগণ যখন ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, আর তখন সরকার পতনের জন্য যে রক্তপাতের সৃষ্টি হবে তার সকল দায়ভার আওয়ামী লীগকে বহন করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ করার জন্য সরকার নানান রকম চেষ্টার লিপ্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, আমার দেশ পত্রিকার ওপর জনগণের বিশ্বাস দেখে সরকার হতাশ হয়ে পড়েছিল। তাই সরকার স্বৈরাচারি ও ফ্যাসিবাদ রুপ ধরে সম্পূর্ণ গায়ের জোরে আমার দেশ বন্ধ করা হয়েছে।

মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও তার মায়ের বিরুদ্ধে মামলাসহ দেশকে সহিংসতার দিকে এগিয়ে নেওয়ার ফল কি হবে সে ধারণা সরকারের নেই, মন্তব্য করেন ফরহাদ মজহার।

গণঅনশনে সভাপতির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, ‘বর্তমান সরকার আবারও বাকশাল কায়েম করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সংবাদ পত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। এরই মধ্যে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পত্রিকাটির প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ করছে।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছেন অভিযোগ করে রুহুল আমিন গাজী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী একজন নিরাপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করলেও সাগর-রুনিসহ কোনো সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছেন।

মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি।

নাগরিক অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব বলেন, মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়ার দাবিতে সাংবাদিকদের আন্দোলন সরকারের পতনের মধ্যে দিয়ে শেষ হবে। গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে বলার জন্য মাহমুদুর রহমানকে সরকার গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন তিনি।

গণঅনশনে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি অধ্যাপক ইউসুফ হায়দার,বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জিরিন খান,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আব্দুর শহীদ ও সাধারণ সম্পাদক বাকের হোসেন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজে দিগন্ত টিভি ইউনিট প্রধান শাহিন হাসনাত, আমার দেশে ইউনিট প্রধান বাছির জামাল প্রমুখ।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন