বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » দেশকে কারাগার বানিয়ে অবরুদ্ধ করে রেখেছে সরকার: খন্দকার মোশাররফ

দেশকে কারাগার বানিয়ে অবরুদ্ধ করে রেখেছে সরকার: খন্দকার মোশাররফ

 তাজা নিউজ ঢাকা, 15 এপ্রিল:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার দেশকে আজ বৃহত্তর কারাগারে পরিণত করে দেশের মানুষকে অবরুদ্ধ করে রেখেছে।
তিনি আরো বলেন সরকার জরুরি আইন দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। এ কারণে সরকার দেশকে নানাভাবে বিভাজন করছে।’
সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সব নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মোশাররফ বলেন, ‘বর্তমান সরকারের ওপর বাকশালী প্রেতাত্মা ভর করেছে। এই সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিতাড়িত করতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে, এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।’
সরকারের দুর্নীতির খবর যাতে প্রকাশ না পায় সেই লক্ষ্যে বেআইনিভাবে আমার দেশ সম্পাদককে আটক করাসহ আমার দেশের প্রেসবন্ধ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মোশাররফ বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, ধর্মীয় মূল্যবোধের পক্ষের শক্তি ও বিপক্ষের শক্তিকে ভিন্নভাবে দাঁড় করিয়ে দেশে সংঘাত সৃষ্টি করা হচ্ছে।’
সরকার সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশ পরিচালনায়, গণতন্ত্র রক্ষায় ও রাজনৈতিক দল হিসেবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই বেগম জিয়ার ডাকে এক দফা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রণের জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।’
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অ্যাবের সদস্য প্রফেসর ড. আব্দুল করিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, সদস্য কৃষিবিদ রাশেদুল হাসান ও কৃষিবিদ গোলাম হাফিজ প্রমুখ।
তাজা নিউজ
রুবেল কান্তি চাকমা

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন