বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » রাজশাহীতে পুলিশ-বিএনপি কঠিন সংঘর্ষ, আহত ১০

রাজশাহীতে পুলিশ-বিএনপি কঠিন সংঘর্ষ, আহত ১০

altরাজশাহী :: ১৮দলীয় জোটের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় ও শেষ দিনে বুধবার রাজশাহীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে  হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাটার মোড় এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় বিএনপি কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
জবাবে পুলিশও পাল্টা রাবার বুলেট, টিয়ারশেল ও গ্রেনেড গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ করে দেয়। এতে ১০জন আহত হন।
 
পরে পুনরায় একত্রিত হয়ে আবার মিছিল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা।
 
এ ছাড়া নিউমার্কেট এলাকায় হরতাল সমর্থকরা একটি অটোরিকশা ভাঙচুর করে।
সকাল সোয়া সাতটার দিকে নগরীর রাজারহাতা এলাকায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার চেষ্টা চালায়। এ সময় ছাত্রদল কর্মীরা একটি অটোরিকশা ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
 
এদিকে, শিবিরের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় ও শেষ দিনে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে নগরীর হাদির মোড় এলাকায় শিবির নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি লাঠি মিছিল বের করে। পরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
এ ছাড়া নগরীর আরো কয়েকটি এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা রাস্তায় দাঁড়াতে পারেনি।
 
হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীর অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ।
 
রাজশাহী রেলস্টেশন থেকে সকালে কয়েকটি রুটের ট্রেন ছেড়ে গেছে। এ ছাড়া নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।
 
হরতালকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে টহল দিচ্ছে পুলিশ ও র‌্যাব।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন