বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » কক্সবাজারে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

তাজা নিউজ রহিম পাটওয়ারী
কক্সবাজার : কক্সবাজার জেলায় আকস্মিক বৃষ্টি ও বজ্রপাতে সদর, মহেশখালী, চকরিয়া ও কুতুবদিয়ায় ৬ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

নিহতরা হলেন, ছোট মহেশখালীর সিপাহির পাড়া গ্রামের দিন মজুর আলম শরিফের পুত্র এরশাদ উল্লাহ (২০), কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নুরার পাড়ার মৃত ছৈয়দুর রহমানের স্ত্রী শামসুন্নাহার (৫৫) ও চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জয়নগর গ্রামের গোলাম সুলতানের পুত্র জামাল উদ্দিন (৪০), কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস জওন্নাকাটার মো. আবুল কাসিম প্রকাশ কাসিম মাঝির পুত্র মো. লিটন (১৮)। এছাড়া কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বজ্রপাতে এক মহিলা এবং সদরের খরুলিয়ায় একজনসহ মোট ৬ জনের মৃত্যুর খবর জানা গেছে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে চকরিয়ায় কাল বৈশাখীর  সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির উঠানে কাজ করছিলেন কৃষক জামাল উদ্দিন। বজ্রপাতে তিনি মারা যান। আহত হয়েছে স্ত্রী ও দুই ছেলে।

এদিকে সকাল ৯টার দিকে ঘর থেকে বের হওয়ার সময় মারা যান কুতুবদিয়ার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নুরার পাড়ার গৃহবধূ শামসুন্নাহার। দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ও খুটাখালীর ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে মহেশখালীর সিপাহির পাড়া গ্রামের দিন মজুর  আলম শরিফের পুত্র এরশাদ উল্লাহ (২০) বাড়ি থেকে পাহাড়ে পানের বরজের উদ্দেশ্যে বের হলে বজ্রপাতে মারা যান। ওই সময় আহত হন আরো ৩ পথচারী। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বিকাল সাড়ে ৩টায় মহেশখালী হাসপাতালের কর্তব্যরত চিসিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন। মহেশখালী হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দুপুর আড়াইটার সময় কালবৈশাখী ও বজ্রপাত সদরের ইসলামপুর নতুন অফিসের জওন্নাকাটার আবুল কাসেমের ঘরের চালায় পড়ে। এতে তার ছেলে লিটন গুরুতর আহত হলে ঈদগাঁওর হাসপাতালে আনার পথে সে মারা যায়। তাদের পরিবারে আরো ৩ জন গুরুতর আহত হয়।

এছাড়া কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প, সদরের খরুলিয়ায় আরো ২ জন মারা গেছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে আহত হয়েছে শিশুসহ ৭ জন। আহতরা হচ্ছেন পশ্চিম চৌফলদন্ডীর বেলাল উদ্দিনের স্ত্রী রাবিয়া খাতুন (২৭), তার পুত্র মোস্তফা (৫), মৃত মোস্তাক আহমদের ছেলে জালাল আহমদ (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), কন্যা রুনা (৬)। একই সময়ে গাছ পড়ে ওই গ্রামের আহত হয় ছগির আহমদের পুত্র রুবেল ও মৃত আবদুস শুক্কুরের পুত্র হাসু মিয়া (৪০)।

অপরদিকে ঈদগাঁও মধ্যম ভোমরিয়াঘোনায় কাল বৈশাখীর ছোবলে ঘরের চালা থেকে পড়ে গুরুতর আহত হয়েছে মৃত মোহাম্মদ আব্বাছ উদ্দিনের পুত্র মৌলভী নুরুল আবছার (২৫) তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন