বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » নারীদের মাঠে নামাচ্ছে হেফাজত

নারীদের মাঠে নামাচ্ছে হেফাজত

তাজা নিউজ
ওহিদ কায়সার
চট্টগ্রাম: সভা-সেমিনার, মতবিনিময় সভার মতো ছোট ছোট বিভিন্ন প্রোগ্রামের মধ্যদিয়ে নারী কর্মীদের মাঠে নামানো পরিকল্পনা নিচ্ছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার এক জরুরি বৈঠক শেষে হেফাজতের সাহিত্য সম্পাদক মুফতি হারুন ইজহার তাজা নিউজ -কে এ কথা জানান।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাটহাজারী মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মুফতি হারুন আরও বলেন, আগামী বৃহস্পতিবার নারীদের নিয়ে প্রথম সেমিনার অনুষ্ঠিত হতে পারে। এতে বিভিন্ন মানবাধিকার নেত্রী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, এরপর প্রয়োজন পড়লে নারীদের সরাসরি মাঠে নামানো হবে। তবে নারীদের নিয়ে কোনো কমিটি গঠনের সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানান হারুন।

তিনি আরও বলেন, বৈঠকে চট্টগ্রামে হেফাজতের ২৬ এপ্রিলের সমাবেশ নিয়ে আলোচনা হয়। ওইদিন চট্টগ্রামের আশপাশ থেকে প্রায় ২ লাখ লোক শহরে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেন হারুন।

বৈঠকে ঢাকা অবরোধের ব্যাপারেও আলোচনা হয়েছে। এছাড়া সরকারের সঙ্গে কোনো আপস না যাবার সিদ্ধান্ত গ্রহণ করেছে হেফাজত নেতারা।

এ বিষয়ে হারুন ইজহার বলেন, সরকার আমাদের দাবি মেনে নিলেই কেবল সরকারের সঙ্গে আলোচনাই বসতে পারি।
নতুবা আমরা েকান ভাবেই সরকারের সাথে বসতে রাজি নই।এবং তিনি আরও বলেন এই দেশে েকান নাস্তিক মুরতাদের স্থান নেই।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন