নিজস্ব প্রতিবেদক
তাজা নিউজ
ঢাকা, ১৭ এপ্রিল: আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক
মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে
অনন্য এক দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা
গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে
শপথ গ্রহণ করে।’৭১ সালের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়।
এদিকে জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ এবং মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন।
বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়েছে। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র ও মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আজ যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবস পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ এডভোকেট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দিবসটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ও মেহেরপুর জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।




0 comments:
Post a Comment