বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বিকেলে সংসদ অধিবেশন, যাচ্ছে না বিরোধী দল

বিকেলে সংসদ অধিবেশন, যাচ্ছে না বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক
ঢাকা: নবম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে রবিবার। বিকেল সাড়ে ৫টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে।

গত ৩ এপ্রিল অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহবান করেন। আর এ অধিবেশনের জন্য সংসদ সচিবালয়ও সব প্রস্তুতি সম্পন্ন করেন।

অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে এ অধিবেশনে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনও হবে। এসব কারণেই অধিবেশন সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ।

সংসদ অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।

অপরদিকে প্রধান বিরোধী দল বিএনপি এ অধিবেশনে অংশ নিচ্ছে না। দলটির সংসদ অধিবেশনে যোগদানের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন গত ২৭ জানুয়ারি শুরু হয়ে ২৫ কার্যদিবস চলে গত ৬ মার্চ শেষ হয়। অধিবেশনের প্রথম দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেন। পরে চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন।

গত ৩০ জানুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত মোট ২৩ কার্যদিবস ভাষণের ওপর আলোচনা হয়। ভাষণের ওপর ১৯১ জন সংসদ সদস্য মোট ৪৬ ঘণ্টা আলোচনা করেন। এর মধ্যে ১৮০ জন আওয়ামী লীগের, জাতীয় পার্টির ৬ জন, জাসদের ৩ জন ও ওয়ার্কার্স পার্টির ২ জন রয়েছেন।

এছাড়াও ১৬তম অধিবেশনে ২৪টি বিলের মধ্যে ১৩টি বিল পাস হয়েছে। পাশাপাশি ৭১ বিধিতে ২২৪টি নোটিসের মধ্যে ১২টি নোটিস গ্রহণ করা হয়। এর মধ্যে ৬টি নোটিস আলোচনা করা হয়। ৭১ক বিধিতে মোট ৪৫ নোটিসের ওপর আলোচনা হয়।

এই অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২০৩টি প্রশ্নের মধ্যে ৬৯টি প্রশ্নের উত্তর দেয়া হয়। মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ৪ হাজার ১৪৪টি প্রশ্নের মধ্যে ২ হাজার ৪৬৯টির প্রশ্নের জবাব দেয়া হয়। এছাড়া কয়েকজন মন্ত্রী সমসাময়িক গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে বিবৃতি প্রদান করেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন