বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংসদ এ সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, এ সরকারের নীতি বলতে কিছু নেই। তারা সর্বস্বীকৃত বেঈমান। জাতীয় বেঈমান ও স্বৈরাচার এক হয়েছে। সরকারদলীয় ক্যাডারদের নির্দেশ দেয়া হয়েছে বিরোধী দলের নেতাদের দমন করতে। আর এ কারণে তারা প্রশাসনের সামনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়।
সংগঠনের সভাপতি শহীদুল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সহ শিক্ষাবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক এমপি হেলেন জেরিন খান প্রমুখ।




0 comments:
Post a Comment