বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » ‘গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে’

‘গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই হবে’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলের উদ্দেশে বলেছেন, তারা বিভিন্ন দাবিতে আন্দোলন করছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। তারা গাড়িতে আগুন দিচ্ছে। মানুষ পুড়িয়ে হত্যা করছে। যুদ্ধাপরাধীদের রক্ষায় দেশে নৈরাজ্য চালাচ্ছে।

বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ২০০৭ সালের তত্ত্‌বাবধায়ক সরকারের অন্যায় নির্যাতনের কথা দেশের মানুষ ভুলে যায় নাই। দেশে আর কোনো অগ্রতান্ত্রিক সরকারকে ক্ষমতা দেয়া হবে না।

এ সময় শেখ হাসিনা মালয়েশিয়ার ৫ মে’ র নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, প্রত্যেকটি গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।

বৃহস্পতিবার গণভবনে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় অভিযোগ করে বলেন, দেশের নব্বই শতাংশ ভবনই বিল্ডিং কোড না মেনে নির্মিত হয়েছে। এ কারণেই দেশে সাভারের মতো প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটছে।

সাভারের ঘটনায় সবাইকে উদ্ধার কাজে সহযোগিতার আহ্‌বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, টকশোতে বড় বড় কথা না বলে সাভারে উদ্ধার কাজে সহযোগিতা করুন। অন্তত একটি মানুষকেও উদ্ধার কাজে সহযোগিতা করে প্রমাণ করুন আপনারা উদ্ধার কাজে ছিলেন।


প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই এতো দ্রুত উদ্ধার কাজ শুরু ও সুষ্ঠুভাবে হচ্ছে।


যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা কথা দিয়েছিলাম মানবতা বিরোধী যুদ্ধাপরাধের বিচার করবো। আমরা এ বিচার কাজ শুরু করেছি। যতই ষড়যন্ত্র হোক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।

এসময় তিনি দলের তৃণমূল নেতাকর্মীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্‌বান জানান।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহা উদ্দিন নাছিম, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম প্রমুখ।

এছাড়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, জাতীয় কমিটির সদস্য, দলের সংসদ সদস্যগণ, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক, জেলার সকল উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, জেলার দল সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলার, জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহযোগী ও বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকগণ সভায় উপস্থিত ছিলেন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন