বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » রানা যুবলীগের কেউ নয় : প্রধানমন্ত্রী

রানা যুবলীগের কেউ নয় : প্রধানমন্ত্রী

সংসদ থেকে: সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেছেন, অনেকেই টিভিতে বলে রানা প্লাজার মালিক যুবলীগের নেতা। আমি সাভার পৌরসভার যুবলীগে কমিটির তালিকা এনেছি। সেখানে তার কোনো নাম নেই। সে আমাদের কেউ নয়। দল ক্ষমতায় আসলে অনেকেই ক্ষমতাসীন দলের পরিচয় দেয়। অপরাধী যেই বা যে দলের হোক তাকে গ্রেফতার করে শাস্তি দেয়া হবে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকে মাগরিব নামাজের বিরতির পর সাভার ট্রাজেডির ওপর বিবৃতিতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, দুঃখজনক হলো, আগের দিনই ফাটল দেখা দেয়ার পর সেখানে পুলিশ পাহারা বসানো হয়। কারখানা বন্ধ করে দেয়া হয়। কিন্তু বন্ধ করে দেয়ার পরও কীভাবে সেখানে পরের দিন কাজ করতে গেলো। তাহলে কি মালিক পক্ষ জোরপূর্বক শ্রমিকদের কারখানায় ডুকতে বাধ্য করেছে।


তিনি বলেন, আমরা বিমান বাহিনীর কাছ থেকে অঙিজেন,  এসএসএফের কাছ থেকে সার্চ লাইট নিয়েছি, ২ হাজার ২০০ মানুষ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ২১০ জন মৃত। ১৮০ জনের লাশ আত্মীয়রা গ্রহণ করেছে। লাশের সঙ্গে তাদের আর্থিক সহযোগিতাও দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে একটি মামলা হয়েছে। পুলিশ বিভাগের পক্ষ থেকে আরেকটি মামলা হবে। একটি পিলার ভেঙে যাওয়ার পরও কারা এখানে শ্রমিকদের ঢুকিয়েছে। সাভার দূর্ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। আমরা গরীব মানুষদেরই রাজনীতি করি। তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

বিরোধী দলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা হরতাল প্রত্যাহার করে নিয়েছে। তবে উদ্ধার কাজ চলা অবস্থায় বিরোধী দলীয় নেত্রী সেখানে যাওয়ার কারণে যতক্ষণ সেখানে ছিলেন ততক্ষণ উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। হরতালের কারণে ঘটনাস্থালে ডাক্তার, এম্বুলেন্স, গাড়ি ইত্যাদি পাঠাতে বেক পেতে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এত অল্প সময়ে এতগুলো মানুষকে উদ্ধার সহজ কাজ নয়।তবুও আমরা সব ব্যবস্থা গ্রহণ করে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে সাভারে আমাদের সংসদ সদস্য, ছাত্রলীগ, যুবলীগ ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সঙ্গে সঙ্গে আমি সেনাবাহিনী তলব করি।

তিনি বলেন, হরতাল থাকায় উদ্ধার তৎপরতায় কিছু সমস্যা হয়।  এ উদ্ধার কাজটি এত কষ্টকর ছিল যে, একটি ভবন ধসে পড়েছে। কোথায় হাত দিলে যদি আরেকটি ভেঙে পড়ে সে আশঙ্কায় সাবধানে কাজ করতে হয়।

প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু লোকের হাত আটকে গেছে, পা আটকে রয়েছে।  এ রকম অনেককে হাত কেটেও বের করা হয়েছে। তাদের জীবনতো বাঁচাতে হবে।

তিনি বলেন, এ উদ্ধার কাজে আমাদের দমকল, সেনা, বিজিবি, পুলিশ ও সিভিল ডিফেন্স দক্ষতার পরিচয় দিয়েছে। সেই সঙ্গে আমাদের ছাত্রলীগ-যুবলীগও তাদের সহায়তা করেছে।

প্রধানমন্ত্রী ধ্বংসস্তুপের কাছে জনগণকে ভিড় না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনেকে অতিরিক্ত উত্তেজনা দেখিয়ে সেখানকার গাড়ি ও ভবন ভাঙচুর করছে। ক্ষতিতো আমাদের সবার। আপনারা শান্ত থাকুন। ভাঙচুর করে লাভ নেই। উদ্ধারকাজে সহযোগিতা করুন।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন