আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, জামায়াতে ইসলাম
একটি সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী দল। তাদের রাজনীতি করার কোন অধিকার নেই। এই
সরকারের আমলেই তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে। মানবাধিকার কমিশন আগামী
নির্বাচনের যে ফর্মুলা দিয়েছে তাতে কোন কাজ হবে না। তত্ত্বাবধায়ক সরকারের
অধীনে কোন নির্বাচন হবে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও আবাধ
নির্বাচন হবে। আজ বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর
স্মৃতিসৌধে ফুল দেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মুক্তিযুদ্ধ বিষয়মন্ত্রণায়ের সহযোগীতায় মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালনের কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১১টার সময় মুজিবনগর উদযাপন কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাক ভাল কথা কালকে আবার আপনাদের অন্য নেতা বলবে আমাদের কুন পরিকল্পনা নাই।
ReplyDeleteএক কথা বার বার শুনতে ভাল লাগে না।
ReplyDeleteজামাত শিবির নিষিদ্ব করলে তাড়া তাড়ি করুক।
ReplyDelete