নিজস্ব প্রতিবেদক
তাজা নিউজ ঢাকা:
তাজা নিউজ ঢাকা:
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের
মামলার রায় ঘোষণা করা হবে আগামী যেকোনো দিন। বুধবার এ আদেশ দেন আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার আসামিপক্ষের যুক্তির বিপক্ষে পাল্টা ও আইনি পয়েন্টে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) ও সমাপনী বক্তব্য উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী, ড. তুরিন আফরোজ ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন।
এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ায় যেকোনো দিন গোলাম আযমের মামলার রায় দেয়ার জন্য অপেক্ষমাণ (সিএভি) বলে রেখে দেন চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এ আদেশের মাধ্যমে ট্রাইব্যুনাল এখন তার সুবিধামতো সময়ে যেকোনো দিন রায় ঘোষণা করবেন বলে সাংবাদিকদের জানান রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের তিন বছর পর এসে ৫ম কোনো অভিযুক্তের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হলো। এর মধ্যে অন্য তিন জনের মামলার রায় ঘোষণা করা হয়েছে আর একজনের মামলার রায় দেয়ার জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখে দেয়া হয়েছে।

0 comments:
Post a Comment