বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » বোস্টন বিস্ফোরণ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব শুরু হয়ে গেছে

বোস্টন বিস্ফোরণ নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব শুরু হয়ে গেছে

তাজা নিউজ
আন্তর্জাতিক ডেস্ক(ওয়াশিংটন) : আমেরিকার যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের বিখ্যাত ম্যারাথন দৌঁড় এবার পরিণত হল মর্মান্তিক বিষাদে। দৌঁড়ে শেষ প্রান্তে জোড়া বোমা বিস্ফোরণে তিনজন নিহত হলেও শ’খানেক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন- যাদের অনেকেরই পা উড়ে গেছে।

এদিকে এই জোড়া বোমা বিস্ফোরণের খবর প্রকাশের মাত্র কয়েক মিনিটের মধ্যেই ষড়যন্ত্র তত্ত্বের প্রচার শুরু হয়ে গেছে দেশটিতে। প্রাথমিকভাবে প্রচারিত ষড়যন্ত্র তত্ত্বগুলো চোখে পড়েছে এফপি’র পাসপোর্ট ব্লগের লেখক জে ডানা’র। এই লেখাটি সেই পোস্ট অবলম্বনে।তাজা নিউজ পাঠকদের জন্য  তুলে ধরা হল

ষড়যন্ত্র তাত্ত্বিক এলেক্স জোন্স এই ব্যাপারে সবার আগে হামলে পড়েন। তিনি অনেক দিন ধরেই ষড়যন্ত্র তত্ত্ব করার মত কোন ঘটনা খুঁজে পাচ্ছিলেন না বোধ হয়, সুতরাং সময় অপচয় না করেই তিনি হামলে পড়েন। এ ঘটনার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়ার আগেই এক টুইটার বার্তায় তিনি লেখেন: “বোস্টন ম্যারাথনে নিহত বা আহতদের জন্য আমাদের হৃদয় হয়তো ব্যাকুল হয়ে ওঠে।’’

জোনস’র খবরের ওয়েবসাইট “ইনফো ওয়ারস”-এ ব্যাপারে ইতোমধ্যেই একটি লেখা প্রকাশ করা হয়েছে। যেখানে দেখানো হয় যে, কীভাবে বিস্ফোরণের ঘটনাটি এফবিআইয়ের (ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন) একটি চলমান প্রশিক্ষণের সাথে একই সময় ঘটলো।

ওই লেখার একটি অনুচ্ছেদ হচ্ছে এরকম: “মনে রাখবেন এই ঘটনার জন্য আমি এফবিআইকে দায়ী করছিনা। এফবিআইতে কাজ করা বেশিরভাগ নারী পুরুষই অনেক সম্মানিত নাগরিক এবং এ ধরণের কর্মকান্ডে তারা খুবই মর্মাহত হবেন। তবে তাত্ত্বিকভাবে ধারনা করা সম্ভব যে এফবিআইয়ের অসংখ্য “সন্ত্রাস নাটকের” কোন একটি হয়তো এতদুর গড়িয়ে যায় যে, “অভ্যন্তরীণ সন্ত্রাসের” দায়ে আরেকটি গ্রেপ্তার নাটকের মধ্য দিয়ে সমাপ্ত হওয়ার বদলে তা নিজেই একটি জীবন্ত বোমায় পরিণত হয়। সতর্ক থাকুন এবং চোখ কান খোলা রাখুন যে শেষ পর্যন্ত কাকে এর জন্য দায়ী করা হয়, বিশেষ করে দেখুন যে, হয়তো কোন অবসরে যাওয়া সৈনিক বা দেশ প্রেমিক নাগরিককেও এর জন্য দায়ী করা হতে পারে।’’

‘সন্ত্রাস নাটক’ বলতে স্পষ্টতই দেশটির বিতর্কিত ‘স্টিং’ অপারেশনকে ইঙ্গিত করছেন জোন্স। কাউকে অপরাধে উসকানি দিয়ে অপরাধ সংঘটনে সহযোগিতা করার মাধ্যমে ‘সম্ভাব্য অপরাধী’দের আবিস্কার করার এই পদ্ধতির শিকার হয়েছেন সবশেষ এক বাংলাদেশী তরুণ কাজী নাফিস। জোন্স বলছেন, এমনই কোনো ‘নাটকে’রই হয়তো ভয়াবহ পরিণতি ঘটেছে বোস্টন ম্যারাথনে।

এর বাইরেও এই ব্যাপারে বিচিত্র রকমের সব আলাপ শুরু হয়েছে টুইটারে। যেমন যুক্তরাষ্ট্রের সরকারই বোমাগুলো পুঁতে রেখেছিল বা মোসাদের এজেন্টরা নয়তো ‘ইলুমিনাতি’র ষড়যন্ত্র তত্ত্বের সেই ভয়ংকর শয়তান লোকগুলো। সোনা এবং রুপার দাম বাড়িয়ে দেয়ার জন্য। নতুন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের নায্যতা প্রমাণের জন্য। অথবা সিরিয়ার সাথে যুদ্ধ বাধানোর ন্যায্যতা উৎপাদনের জন্য! বা ইরানের সাথে! বা উত্তর কোরিয়ার সাথে!

অথবা যেই সময়ে (আজ শুল্ক দিবস এবং ম্যাসাচুসেটস’র “প্যাট্রিয়টস’ ডে” হওয়ায় বিপ্লবী যুদ্ধের লেক্সিংটন এবং কনকর্ড’র লড়াইয়ের স্মারক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে) এই ঘটনা ঘটলো তার ভিত্তিতে বলা যায় যে, ডানপন্থী এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণবাদ বিরোধী গ্রুপ গুলোর ওপর ধরপাকড় ডেকে আনার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে।

এতসব ষড়যন্ত্র তত্ত্ব যখন ছড়িয়ে পরেছে আমেরিকার অনলাইনে, তখন এফবিআই’র নেতৃত্বে চলছে এই হামলার সূত্র উদঘাটনের অভিযান।

এদিকে এই মর্মান্তিক হামলার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামার কাছে আজ পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশ সরকার সকল ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায় এবং মানবতার বিরুদ্ধে এই ধরনের অপরাধের সাথে জড়িতরা ছাড় পেতে পারে না। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণ ও সরকার যুক্তরাষ্ট্রের পাশে থাকবে।’’

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন