তিনি বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পরিষ্কার করুন। একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তিনি সাভারের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আওয়ামী লীগের পক্ষে গভীর শোক ও সমবেদনা জানান।
বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে গাজীপুরে আওয়ামী শ্রমিক লীগের সমাবেশ উপলক্ষে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
বিরোধী দলসহ সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্দেশে হানিফ বলেন, সাভার ট্র্যাজেডিতে নিহতদের দাফন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ দিন সকল রাজনৈতিক কর্মসূচি বাতিল করুন। সাভার ট্র্যাজেডিতে সকল কাজে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এর পরে আবারো রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলন করুন।
শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা ফজলুল হক মন্টুসহ সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।




0 comments:
Post a Comment