তিনি বলেন, সাভার ট্র্যাজেডি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেসব মন্তব্য করেছেন এজন্য শুধু আমিই না, সারাদেশের মানুষই তার পদত্যাগ চাচ্ছে। তিনি সকল সংসদ সদস্যকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি তোলার অনুরোধ জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি জানান।
ড. কামাল বলেন, স্বাধীনতার ৪২ বছরেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। জনগণ আজও সুষ্ঠু আইনের শাসন থেকে বঞ্চিত। শুধু তাই নয়, দেশ আজ সংবিধান অনুযায়ী চলছে না। জমিদারতন্ত্রে চলছে দেশ। ফলে দোষীরা ও প্রকৃত অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।
তিনি বলেন, সাভারের রানা প্লাজা ধসের আগে একই এলাকায় তাজরিন গার্মেন্টসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় জড়িতরা আজও ধরাছোঁয়ার বাইরে।
তিনি বলেন, আদালত বলে থাকে আমরা তো অপরাধীকে আটক করতে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আদেশ দেই। দুঃখের বিষয় কেউ সেই আদেশ পালন করেন না।
ড. কামাল বলেন, দেশের মালিক জনগণ। সংবিধানই বলে দিয়েছে এ কথা। তাই দেশের জনগণ সকল অপরাধের বিচারের জন্য রাজপথে নেমে আসবে। বর্তমানে দেশে সেই অবস্থাই বিরাজ করছে।
এ সময় তিনি রানা প্লাজার আসল অপরাধীদের বিচারের দাবিতে প্রয়োজনে রাজপথে নামার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি দেশবাসীর সহায়তা প্রত্যাশা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, রানা প্লাজার ঘটনা কোনো রকমই দুর্ঘটনা নয়। এটি একটি হত্যাকান্ড। তাই পেনাল কোর্টের ২৯৯ এবং ২৯৮ ধারায় অপরাধীদের যাবজ্জীবন কারাদন্ড দেয়া উচিত। আর এই অপরাধের জন্য সভারের মেয়রসহ রানা প্লাজার মালিক ও সরকারি যেসব কর্মকর্তা তাদের দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদেরও গ্রেফতার করতে হবে।
গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু বলেন, ঘটনা পরির্দশনে গিয়ে দেখলাম উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙ্গা হচ্ছে। তারপর আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হচ্ছে।
তিনি বলেন, সরকারের সচিব থেকে শুরু করে ক্লার্ক পর্যন্ত বিদেশে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। অথচ ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা কিংবা উদ্ধারকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা সরকার আজ পর্যন্ত করেনি।
তিনি বলেন, সাভার রানা প্লাজায় আটকে পড়া শ্রমিকদের এখন অঙিজেনের দরকার। সরকার তারও যথাযথ ব্যবস্থা করতে পারেনি।
এ সময় গণফেরাম নেতা সুব্রত ঘটক, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ গণফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন।




What a tragic scene occurred at the garment-complex !
ReplyDelete