বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » মাওলানা সাঈদীর আপিল আবেদনের শুনানি হতে পারে আজ

মাওলানা সাঈদীর আপিল আবেদনের শুনানি হতে পারে আজ


saydee নিজস্ব প্রতিবেদক তাজা নিউজ ঢাকা:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দেয়া ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর আজ বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি হতে পারে।
প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় ৩ নম্বরে সাঈদীপক্ষে ও সরকারপক্ষে আপিল অন্তর্ভুক্ত হয়েছে।
এরআগে বুধবার সরকারপক্ষে ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমের সমন্বয়কারী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আপিলটির ওপর শুনানির জন্য দিন ধার্য করতে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি বৃহস্পতিবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চে শুনানির জন্য সাঈদী ও সরকারের আপিল দুটি কার্যতালিকাভুক্ত করা হয়েছে।
এ বেঞ্চের অপর পাঁচ বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে ২৮ মার্চ সাঈদীর পক্ষে এবং সরকারপক্ষে পৃথক দুটি আপিল আবেদন করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। সাঈদীর মামলা ছাড়াও ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে জামায়াতের আরেক নেতা আবদুল কাদের মোল্লা ও সরকারের করা পৃথক দুটি আপিলের ওপর আপিল শুনানি চলছে।
ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি এক রায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে সরকার ও কাদের মোল্লা পৃথক আপিল করেন।
এ ছাড়া গত ১৬ মার্চ জামায়াত নেতা কামারুজ্জামান এবং ১৭ মার্চ জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের মামলার ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পন্ন করে রায়ের জন্য যেকোনো দিন দেয়া হবে মর্মে অপেক্ষমান রেখে দেয় ট্রাইব্যুনাল।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন