ঢাকা: সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক যুবলীগ নেতা সোহেল রানা ও ভবনের পাঁচটি পোশাক কারখানার মালিকের যাবতীয় সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
একই সঙ্গে তারা যেন কোনো সম্পত্তি হস্তান্তর না করতে পারেন সে নির্দেশও দেয়া হয়েছে। মঙ্গলবার বিচারক মির্জা হোসেইন হায়দার ও বিচারক মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রাজস্ব বিভাগের মহাপরিদর্শক ও নিবন্ধককে এ আদেশ দেন।
আর আদালত ভবন ও গার্মেন্টস মালিকরা যেন তাদের কোনো সম্পত্তি হস্তান্তর বা বিক্রি করতে না পারেন, সে ব্যবস্থা নিতে দেশের সকল রাজস্ব কার্যালয়কে নির্দেশ দেন হাই কোর্ট।
গ্রেপ্তারকৃত ভবন মালিক সোহেল রানা এবং ভবনটিতে অবস্থিত পোশাক কারখানার ৪ মালিককে হাই কোর্টে তোলার পর এ আদেশ দেয়া হয়। ভবনে অবস্থিত পোশাক কারখানার মালিকেরা হচ্ছেন- আমিনুল ইসলাম, মাসুদুর রহমান, বজলুল সামাদ আদনান ও আনিসুর রহমান। হাই কোর্টের নির্দেশে তাদের আজ আদালতে হাজির করা হয়।
এছাড়া হাই কোর্টে আদেশে হাজির হন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন সরকার ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে ওই ৫ মালিককে বিচারক মির্জা হোসেইন হায়দার ও বিচারক মুহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে তোলা হয়। একই বেঞ্চে সাড়ে ১০টায় হাজির হন ইউএনও কবির হোসেন সরকার ও ওসি আসাদুজ্জামান। এর আগে সকাল ৯টার দিকে রিমান্ডে থাকা ৫ মালিককে হাই কোর্টে আনা হয়।
গত ২৫ এপ্রিল রানা প্লাজার ভবন মালিক এবং ভবনটিতে অবস্থিত পোশাক কারখানার মালিকদের ৩০ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাই কোর্ট।

0 comments:
Post a Comment