বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » সাভার ট্র্যাজেডি আন্তর্জাতিক মহলকেও নাড়া দিয়েছে

সাভার ট্র্যাজেডি আন্তর্জাতিক মহলকেও নাড়া দিয়েছে

ঢাকা, ২৪ এপ্রিল: সাভারে মর্মান্তিক ভবন ধসের ঘটনায় শোকাহত বাংলাদেশের বন্ধু রাষ্ট্রসমূহ। এতে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইইউ ভূক্ত রাষ্ট্র যুক্তরাজ্য, ডেনমার্ক, সুইডেন, ইতালি, স্পেন, নেদারল্যান্ড, জার্মান, ফ্রান্স ও গ্রিস। 

বুধবার এক যুক্ত বিবৃতিতে ইইউ দেশগুলোর রাষ্ট্রদূতগণ এ শোক ও সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, সাভারের এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও হতাহতের বিষয়টি খুবই দুঃখজনক। আমরা এ ঘটনার শিকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

বিবৃতিতে সাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন, ডেনমার্কের রাষ্ট্রদূত সুভেন্ত ওলিং, সুইডেন রাষ্ট্রদূত এনিলি লিকডাল কেনি, ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিলমিনো, ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা, স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গার্বেন সোজার্ড জং, জার্মানির রাষ্ট্রদূত ড. আলব্রেখ কনসে, ফ্রান্সের রাষ্ট্রদূত বেবো কামেচেট্টি।

এদিকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এক শোকবার্তায় সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

বুধবার এক শোক বার্তায় তিনি বলেন, সাভারে ভেঙ্গে পড়া রানা প্লাজা অট্টালিকার চাপায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমি বাংলাদেশের জনগণের সাথে শোক প্রকাশ করছি। আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি এই শোকাবহ ঘটনার ভুক্তভোগীদের এবং তাদের পরিবারদের। আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা এই উদ্ধার তৎপরতায় নিঃস্বার্থভাবে কাজ করছেন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে থাকা শত শত মানুষের সাহায্যার্ষে, এবং স্বাস্থ্যকর্মীরা যারা আহতদের চিকিৎসায় নিবেদিত আছেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের  সকলের পক্ষ্য থেকে ভুক্তভোগীদের, তাদের পরিবার এবং বাংলাদেশের জনগণের জন্য আমি আমার সহানুভূতি প্রকাশ করছি।    

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন