বিকল্প ব্যবস্থায় আমার দেশ প্রকাশ বন্ধ কেন বেআইনি নয়: হাইকোর্ট| ঈদের পর আবার মাঠে নামছে হেফাজত | বিএনপি নেতা রফিকুল হত্যার রহস্য উন্মোচনের দাবি র‌্যাবের |

Home » » রাস্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি পদে স্পিকার আব্দুল হামিদকে আ.লীগের মনোনয়ন

রাস্ট্রপতি হচ্ছেন আব্দুল হামিদ রাষ্ট্রপতি পদে স্পিকার আব্দুল হামিদকে আ.লীগের মনোনয়ন


ঢাকা, ২১ এপ্রিল: রাষ্ট্রপতি পদে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রবিবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়।

জানা গেছে, আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক ও দলের উপদেষ্টামণ্ডলির  সদস্য তোফায়েল আহমেদ রাষ্ট্রপতি হিসেবে তার নাম প্রস্তাব করলে উপদেষ্টামণ্ডলির  আরেক প্রবীণ সদস্য আমির হোসেন আমু তাতে সমর্থন দেন। এ সময় সংসদীয় দলের সভায় সর্বসম্মতভাবে প্রস্তাবটি গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আব্দুল হামিদ অ্যাডভোকেট যদি শেষ পর্যন্ত নির্বাচিত হন তাহলে তিনি হবেন দেশের ২০তম রাষ্ট্রপতি। আজই (রবিবার) স্পিকার আব্দুল হামিদ নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি আজই (রবিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করলে রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদ অ্যাডভোকেট আগামী পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমানের মৃত্যুর পর এ পদটি বর্তমানে শূন্য রয়েছে।

0 comments:

Post a Comment

সদ্য তাজা নিউজ

সব সময়ের জনপ্রিয় তাজা নিউজ

Facebook Like

অতীতের তাজা সংবাদ

বিএনপিকে বিলবোর্ড প্রচারণার পরামর্শ হানিফের,আপনি কি এই বক্তব্য সমর্থন করেন